আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

নাগরপুরে ‘তালুকদার ল চেম্বার’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • MIT ERP
  • Update Time : 12:23:50 pm, Saturday, 24 October 2026
  • 15

নাগরপুরে ‘তালুকদার ল চেম্বার’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টাঙ্গাইলের নাগরপুরে বিচারপ্রার্থী সাধারণ মানুষের দৌড়গোড়ায় সঠিক আইনি পরামর্শ ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে ‘তালুকদার ল চেম্বার’।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নাগরপুরের ব্যস্ততম এলাকা রাজিয়া কমপ্লেক্সের ৩য় তলায় শুভ উদ্বোধনের মাধ্যমে অ্যাডভোকেট মতিয়ার তালুকদারের নিজস্ব পরিচালনাধীন এই চেম্বারটির কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী আয়োজনে, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন শেষে অ্যাডভোকেট মতিয়ার তালুকদার (বি.এস.এস. অনার্স, ১ম শ্রেণি, এলএলবি) জানান, এলাকা ও আশপাশের বিচারপ্রার্থীরা যাতে সহজে, নির্ভুল ও স্বল্প খরচে আইনগত পরামর্শ পান, সে উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সাধারণ মানুষের সুবিধার্থে সরকারি বা সাপ্তাহিক ছুটির দিনেও চেম্বার থেকে নিয়মিত আইনি পরামর্শ ও সেবা প্রদান করা হবে। এক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, “আইনি সেবা এলাকার মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়াই আমার মূল প্রয়াস। যে কোনো জটিল আইনি সমস্যা সমাধানের সঠিক পথ দেখাতে এবং ন্যায়বিচার নিশ্চিতে স্বল্প খরচে আমি সব সময় আপামর জনসাধারণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।

” অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন এবং নতুন এই আইনি সেবা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কর্ণফুলী টানেলে ৬ দিন রাতে যান চলাচল নিয়ন্ত্রণ, হতে পারে ১০ মিনিটের অপেক্ষা

নাগরপুরে ‘তালুকদার ল চেম্বার’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

Update Time : 12:23:50 pm, Saturday, 24 October 2026