আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

যশোরের বুকভরা বাওড় নির্বাচনে সভাপতি পদে বাবা-ছেলের লড়াই

  • MIT ERP
  • Update Time : 09:23:36 pm, Friday, 2 October 2026
  • 39

যশোরের বুকভরা বাওড় নির্বাচনে সভাপতি পদে বাবা-ছেলের লড়াই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাওড় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। ভোটারদের মন জয়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ চলছে। এরই মধ্যে সভাপতি পদে বাবা-ছেলের মুখোমুখি লড়াই নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চান্দুটিয়া গ্রামের গৌরপদ বিশ্বাস ও তার ছেলে বিদ্যুৎ কুমার বিশ্বাস। সাধারণ সম্পাদক পদে নারাঙ্গালী গ্রামের নজরুল ইসলাম ও শাহজাহান আলী এবং ক্যাশিয়ার পদে চান্দুটিয়া গ্রামের আন্তার আলী ও মঠবাড়ি গ্রামের অশোক রায় মনোনয়নপত্র কিনেছেন। জানা গেছে, বুকভরা বাওড়টি দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া, মঠবাড়ি, ইছাপুর, হালসা ও আরিচপুর গ্রামজুড়ে বিস্তৃত।

তিনটি পদে ছয় প্রার্থী শুক্রবার (২ অক্টোবর) মনোনয়নপত্র কিনেছেন। আগামী ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা এখন ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি পক্ষের নেপথ্যে বিএনপির নেতারা এবং অপর পক্ষের নেপথ্যে যুবদলের নেতৃবৃন্দ রয়েছেন। এ নিয়ে নির্বাচনী মাঠেও চলছে নানা আলোচনা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার বলেন, রাজনৈতিক পরিচয় নয়, তারা যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান।

বিগত দিনে বাওড়ের জেলেদের সুখে-দুঃখে পাশে থেকেছেন এবং তাদের স্বার্থে কাজ করেছেন, এমন প্রার্থীকে নেতৃত্বে দেখতে চান তারা। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল জানান, শনিবার (৩ অক্টোবর) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। একই দিন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, ৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ১৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাজেকে পর্যটক প্রবেশ নিষিদ্ধ, বন্ধ কোটি টাকার ব্যবসা

যশোরের বুকভরা বাওড় নির্বাচনে সভাপতি পদে বাবা-ছেলের লড়াই

Update Time : 09:23:36 pm, Friday, 2 October 2026