বাংলাদেশ রেলওয়ে স্পোর্টস কন্ট্রোল বোর্ডের (বিআরএসসিবি) আওতাধীন জোনাল স্পোর্টস কাউন্সিল, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রামের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মোহাম্মদ সফিকুর রহমানকে সভাপতি এবং চৈতী মুহুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশন, পাহাড়তলীর সভাপতি মোস্তফা জাকির আহসান, বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশন, ঢাকার সভাপতি এ বি এম কামরুজ্জামান, বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঞা এবং বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশন, সদর, চট্টগ্রামের জহিরুল ইসলাম। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের দুটি ক্লাবের প্রতিনিধিও কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
তারা হলেন রেলওয়ে এসএ ক্লাবের সভাপতি মো. শওকত জামিল মোহসী এবং রেলওয়ে রেঞ্জার্স ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান। বুধবার কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল স্পোর্টস কাউন্সিলের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। সভায় তিনি রেলওয়ের ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও পরিচালনার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। নতুন কমিটির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ক্রীড়া কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

























