আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারে শফিকুর রহমানের নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

  • MIT ERP
  • Update Time : 09:47:35 pm, Friday, 2 October 2026
  • 8

মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারে শফিকুর রহমানের নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ’ তিনি বলেছেন, ‘বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের উপেক্ষা ও অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। তার ভাষা কী ছিল সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা। ’ জামায়াত আমির আরও বলেন, ‘বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে এ হয়রানিমূলক গ্রেপ্তার করে থাকলে, অশনি সংকেত! ভুক্তভোগী জনগণ এটা কোনো অবস্থাতেই মেনে নেবেন না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শিকড় যত গভীরে যায় ছায়া তত বিস্তৃত হয়

মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারে শফিকুর রহমানের নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

Update Time : 09:47:35 pm, Friday, 2 October 2026