আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভে ভিডিও বার্তায় যা বললেন মেজর আখতারুজ্জামান

  • MIT ERP
  • Update Time : 08:32:47 pm, Friday, 2 October 2026
  • 12

গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভে ভিডিও বার্তায় যা বললেন মেজর আখতারুজ্জামান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর আখতারুজ্জামানকে (অব.) ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভে এসে ভিডিও বার্তা দেন মেজর আখতারুজ্জামান।

লাইভে তিনি বলেন, আসসালাইমু আলাইকুম, প্রিয় দেশবাসী, সবাই ভালো থাকবেন। সুখে থাকবেন। আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে প্রবাসীদের স্বার্থরক্ষার জন্য যদি শহীদ হতে পারি, আল্লাহর কাছে। আল্লাহ যেন আমার সেই দাবি কবুল করেন। আহ্বান কবুল করেন। তিনি আরও বলেন, জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকবো, আজীবন থাকবো, যতদিন বেঁচে আছি, ততদিন জনগণের পাশে থাকবো। জনগণের জন্য সংগ্রাম করবো। জনগণের জন্য এই জীবন ত্যাগ করবো। এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুষ্টিয়ায় ২৫৮ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ও সাজসজ্জা চলছে

গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভে ভিডিও বার্তায় যা বললেন মেজর আখতারুজ্জামান

Update Time : 08:32:47 pm, Friday, 2 October 2026