আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

বগুড়ার ধুনটে চুরির ঘটনায় গ্রেপ্তারকৃতদের সঙ্গে দেখা করতে এসে আরও দুজন গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 08:51:12 pm, Friday, 2 October 2026
  • 8

বগুড়ার ধুনটে চুরির ঘটনায় গ্রেপ্তারকৃতদের সঙ্গে দেখা করতে এসে আরও দুজন গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার ধুনট উপজেলা সদরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির দায়ে গ্রেপ্তারকৃত ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে আরও ২ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদপুর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোহাম্মাদ মোস্তফা (৪০) ও কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী (৪৮)।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে ৩০ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তারকৃত ৮ চোরের সঙ্গে ধুনট থানায় দেখা করতে এলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। থানা সূত্রে জানা যায়, ধুনট শহরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় মাসুদ টেলিকম নামের একটি দোকানে ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে চুরির ৩ ঘণ্টা পর ৮ চোরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় ওই দোকান থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মুঠোফোন তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এ ঘটনায় মাসুদ টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানা বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম শহরের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।

তারা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃতরা পুলিশ রিমান্ডে থানা হেফাজতে রয়েছে। গ্রেপ্তারকৃত ওই ৮ চোরের সঙ্গে ৩০ সেপ্টেম্বর রাতে থানায় দেখা করতে আসেন মোস্তফা ও বাবুল চৌধুরী। এসময় জিজ্ঞাসাবাদের জন্য তাদের গ্রেপ্তার করা হয়। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মোস্তফা ও বাবুল চৌধুরীকে জিজ্ঞাসাবাদে অন্য ৮ চোরের সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি।

এ কারণে তাদের ৫১ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুষ্টিয়ায় ২৫৮ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ও সাজসজ্জা চলছে

বগুড়ার ধুনটে চুরির ঘটনায় গ্রেপ্তারকৃতদের সঙ্গে দেখা করতে এসে আরও দুজন গ্রেপ্তার

Update Time : 08:51:12 pm, Friday, 2 October 2026