আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা সাইফুদ্দিন সালাম মিঠু

  • MIT ERP
  • Update Time : 09:15:16 pm, Friday, 2 October 2026
  • 27

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা সাইফুদ্দিন সালাম মিঠু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে তাদের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার জন্য বলেছেন। তার নির্দেশনায় আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খোকন, পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল আজিজ, যুবদল নেতা মো. শাহীন, মো. রিদোয়ান, গিয়াস উদ্দিন, মো. সাহেদ, মো. এরশাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা সাইফুদ্দিন সালাম মিঠু

Update Time : 09:15:16 pm, Friday, 2 October 2026