সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি পরিচালনা কেন্দ্র ও কন্ট্রোল রুম প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ১০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৫৪ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪৭ জন, খুলনা বিভাগে ৮১ জন, বরিশাল বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে খুলনা বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও এ সময়ে চিকিৎসা শেষে ৪৭২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৯৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ১১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
7:03 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৩
-
MIT ERP
- Update Time : 05:55:59 pm, Sunday, 2 August 2026
- 6
Tag :
Popular Post























