কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুকুরে পাট জাগ দেওয়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নুর ইসলাম (৫৫) নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ওই গ্রামের ওহাব মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে পাট জাগ দেওয়া নিয়ে নুর ইসলামের সঙ্গে তার ছোট ভাই কালাম মণ্ডলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে কালাম মণ্ডল, তার ছেলে জিতুসহ কয়েকজন নুর ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন নুর ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
9:42 pm, Monday, 3 August 2026
শিরোনাম :
কুষ্টিয়ায় ভাইয়ের অস্ত্রের আঘাতে ভাই নিহত
-
MIT ERP
- Update Time : 06:11:23 pm, Sunday, 2 August 2026
- 4
Tag :
Popular Post













