আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় কাতারে প্রতিবাদ সভা

  • MIT ERP
  • Update Time : 05:35:24 pm, Monday, 26 October 2026
  • 13

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় কাতারে প্রতিবাদ সভা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের রাজধানীর মগবাজারে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় কাতারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আকাশ মিডিয়া ভুবনের উদ্যোগে রবিবার রাতে দোহার একটি রেস্তোরাঁয় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

আকাশ মিডিয়া ভুবনের ইভেন্ট কো-অর্ডিনেটর মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক ই এম আকাশ। এ সময় বক্তব্য দেন কাতারের বৈশাখী ব্যান্ডের পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবরের ভাগিনা ফয়েজ আহমেদ, আকাশ মিডিয়া ভুবনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন ফিরোজ প্রিন্স, প্রবাসী সংগীতশিল্পী ফয়সাল আহমদ সজন, বিশিষ্ট ব্যবসায়ী নোমান খান, তরুণ উদ্যোক্তা কামাল হোসেন, কমিউনিটি নেতা ভিপু চৌধুরী বিশু ও আল-আমিনসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এ ঘটনায় শিল্পীর নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, দেশের একজন জনপ্রিয় শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান তাঁরা।

এ সময় কাতারপ্রবাসীরা শিল্পী আসিফ আকবরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় কাতারে প্রতিবাদ সভা

Update Time : 05:35:24 pm, Monday, 26 October 2026