আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ডব্লিউআইএফ ২০২৬: কাতার শেরাটনে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন সম্পন্ন

  • MIT ERP
  • Update Time : 06:12:52 pm, Monday, 26 October 2026
  • 14

ডব্লিউআইএফ ২০২৬: কাতার শেরাটনে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন সম্পন্ন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কাতারের রাজধানী দোহায় ৯ম বিশ্ব বিনিয়োগ ফোরাম (ডব্লিউআইএফ) ২০২৬-এর দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) শেরাটন গ্র্যান্ড রিসোর্ট অ্যান্ড কনভেনশন হোটেলে অনুষ্ঠিত এ অধিবেশনে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, টেকসই উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু অর্থায়ন ও পরিবেশবান্ধব জ্বালানিতে বিনিয়োগের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) এবং কাতার সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এ ফোরামের এবারের প্রতিপাদ্য ‘ভবিষ্যতে বিনিয়োগ’ (Investing in the Future)। অধিবেশনে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। অধিবেশনে বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবামূলক প্রতিষ্ঠান ইকোভা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মতিন সাগর।

বক্তব্যে তিনি বলেন, টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা এবং তৃণমূল পর্যায়ের মানুষের অর্থনৈতিক উন্নয়নে সামাজিক বিনিয়োগের বিকল্প নেই। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে আন্তর্জাতিক অংশীদারত্ব ও নতুন প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। মতিন সাগর উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশবান্ধব প্রকল্পে বিশ্বনেতাদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।

অধিবেশনে অংশ নেওয়া অন্যান্য প্রতিনিধিরাও বর্তমানের অনিশ্চিত বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগের ওপর গুরুত্ব দেন। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে নতুন প্রযুক্তির প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা। গত ২৫ অক্টোবর শুরু হওয়া তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।

এতে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ থেকে রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, সার্বভৌম সম্পদ তহবিলের নির্বাহী এবং ব্যবসায়ী নেতারা অংশ নিচ্ছেন। আয়োজকদের আশা, দোহায় অনুষ্ঠিত এ ফোরামের মাধ্যমে বিশ্বব্যাপী টেকসই বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পথ আরও সুগম হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঘিওরে ৫ গ্রাম হেরোইনসহ যুবদল নেতা আটক

ডব্লিউআইএফ ২০২৬: কাতার শেরাটনে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন সম্পন্ন

Update Time : 06:12:52 pm, Monday, 26 October 2026