আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ডাম্পিংয়ের মোটরসাইকেল ছুটিয়ে নিতে এসে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

  • MIT ERP
  • Update Time : 07:02:27 pm, Monday, 26 October 2026
  • 11

ডাম্পিংয়ের মোটরসাইকেল ছুটিয়ে নিতে এসে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসাইন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার কুমিল্লা ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক রাসেল হোসাইন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মরিচ্যা গ্রামের ভূইয়া বাড়ির আবু বকর সিদ্দিকের ছেলে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান জানান, গত ২৩ অক্টোবর কান্দিরপাড় এলাকায় ট্রাফিক পুলিশের সদস্যরা এক বাইক চালককে থামার সংকেত দেন। এ সময় ওই চালক নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তবে বাইকের বৈধ কাগজপত্র ও পরিচয়ের উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় সেটি নিয়ম অনুযায়ী ডাম্পিংয়ে পাঠানো হয়।

পরে ২৫ অক্টোবর বাইক ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন রাসেল। তার পরিচয় নিয়ে সন্দেহ হলে ট্রাফিক পুলিশ বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে জানায়। পরে ডিবি সদস্যরা যাচাই-বাছাই করে তার পরিচয় ভুয়া বলে নিশ্চিত করে।

অতিরিক্ত পুলিশ জানান, রাসেলের মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা পোশাক পরা একটি ছবি পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ লুৎফর রহমানের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

লক্ষ্মীপুরে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মারামারির মামলা, সাক্ষীকে নিয়ে বিতর্ক

ডাম্পিংয়ের মোটরসাইকেল ছুটিয়ে নিতে এসে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

Update Time : 07:02:27 pm, Monday, 26 October 2026