আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

ফ্রান্সে ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 06:34:56 pm, Monday, 26 October 2026
  • 30

ফ্রান্সে ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফ্রান্সে বসবাসরত বৃহত্তর ঢাকা বিভাগের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আসন্ন মহান বিজয় দিবস উদ্‌যাপন ও নতুন কার্যকরী কমিটি গঠনের সম্মেলন আয়োজনের বিষয়ে আলোচনা হয়। সম্মেলনের প্রস্তুতি এগিয়ে নিতে একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে প্যারিসের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ শাজাহান সারুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার।

সভায় শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের সদস্য শাজাহান রহমান। সভায় আরও বক্তব্য দেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মিন্টু চৌধুরী, সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, মাতালেব হোসেন, সাইফুল ইসলাম খান, মোহাম্মদ ইলিয়াস কাজল, সুমন মিয়া, হাফিজুর রহমান হাফিজ, আলী আক্কাস ও দেলোয়ার হোসেনসহ অন্য নেতারা।

বক্তারা সংগঠনের ঐক্য বজায় রাখা, প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সম্মেলনের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করে নতুন কার্যকরী কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

ফ্রান্সে ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

Update Time : 06:34:56 pm, Monday, 26 October 2026