আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না: ডা. শফিকুর রহমান

  • MIT ERP
  • Update Time : 08:51:43 pm, Tuesday, 27 October 2026
  • 18

আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না: ডা. শফিকুর রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করেন না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ২৮ অক্টোবরের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না। রাজনৈতিক দলের কোনো কোয়ালিটি আওয়ামী লীগের নেই।’

এসময় সংবিধান সংশোধন করে সরকার সঠিক পথে আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সংবিধান সংশোধন না করলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ লগি–বৈঠা দিয়ে অমানবিক হত্যাজ্ঞ চালায় বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।

শফিকুর রহমান বলেন, ‘আবারো বিএনপির আশ্রয়ে–প্রশ্রয়ে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তারা।’

শফিকুর রহমান আরও বলেন, ‘‎আওয়ামী লীগ বিভিন্ন সময় সন্ত্রাসী করে ক্ষমতায় গিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা নানা অপকর্ম করেছে।’

‎যারা ফ্যাসিবাদের পথ অবলম্বন করবে তাদের পরিণতিও ভিন্ন হবে না উল্লেখ করে জামায়াত আমির বলেন,‎ ‘এখন অনেকে ইনিয়ে–বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করে। ফ্যাসিবাদ ফিরে আসবে– এমন কল্পনা যেন কেউ না করে।’‎

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

উল্লাপাড়ায় দুই হাজার প্রি-পেইড পানির মিটার চুরি, বিপাকে পৌরসভা

আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না: ডা. শফিকুর রহমান

Update Time : 08:51:43 pm, Tuesday, 27 October 2026