আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

উল্লাপাড়ায় দুই হাজার প্রি-পেইড পানির মিটার চুরি, বিপাকে পৌরসভা

  • MIT ERP
  • Update Time : 09:59:31 pm, Tuesday, 27 October 2026
  • 29

উল্লাপাড়ায় দুই হাজার প্রি-পেইড পানির মিটার চুরি, বিপাকে পৌরসভা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নবনির্মিত বিশুদ্ধ পানি সরবরাহ প্ল্যান্টের প্রায় দুই হাজার প্রি-পেইড মিটার গত ছয় মাসে চুরি হয়ে গেছে। পরীক্ষামূলকভাবে প্ল্যান্টটি চালু হলেও মিটার চুরির কারণে গ্রাহকদের পানি সরবরাহে সমস্যায় পড়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত গ্রাহকরা নতুন করে মিটার কিনতে অনীহা প্রকাশ করছেন। এতে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পৌরসভার প্রাথমিকভাবে ৬ হাজার পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ‘পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্পের আওতায় প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের বাড়িতে বসানো হয়েছে ৬ হাজার প্রি-পেইড মিটার।

পৌর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পানি শোধন করে সুপেয় পানিতে রূপান্তরের লক্ষ্যে প্রকল্পটি হাতে নেয় পৌরসভা। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২০ সালে প্ল্যান্টটির নির্মাণকাজ শুরু হয়। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে নির্মাণকাজ শেষ হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এতে মোট ব্যয় হয়েছে ২৭ কোটি টাকা। পৌরসভার ঝিকিড়া মহল্লার প্রভাষক অলিউল ইসলাম রুবেল অভিযোগ করেন, তাদের বাড়ির সামনে পানি সরবরাহের মিটার বসানোর পর নিরাপত্তার জন্য লোহার খাঁচা তৈরি করা হয়েছিল।

কিন্তু চোরেরা সেই খাঁচা ভেঙে দুটি মিটার চুরি করে নিয়ে যায়। একই ধরনের অভিযোগ করেছেন ঘোষগাঁতী মহল্লার গোলাম সোলাইমান, কাওয়াক মহল্লার আলী আহম্মেদ ও ঝিকিড়া মহল্লার তৌহিদুল ইসলামসহ আরও অনেক গ্রাহক। মিটারগুলো বাড়ির বাইরে স্থাপন করায় সেগুলোর যথাযথ দেখভাল করা সম্ভব হয়নি। এ সুযোগে মিটারগুলো চুরি হয়ে গেছে। গ্রাহকরা জানান, পৌরসভা কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করলেও মিটার না থাকায় তারা পানি পাচ্ছেন না।

নতুন করে মিটার কেনাও তাদের জন্য কষ্টসাধ্য। এ পরিস্থিতিতে কীভাবে সমস্যার সমাধান হবে, তা নিয়েও তারা অনিশ্চয়তায় রয়েছেন। উল্লাপাড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে পানি সরবরাহ প্ল্যান্টটি চালু করা হয়েছে। তবে বিপুলসংখ্যক প্রি-পেইড মিটার চুরি হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। তিনি বলেন, পানি সরবরাহে কোনো সমস্যা নেই।

তবে গ্রাহক কতটুকু পানি ব্যবহার করছেন, তা পরিমাপের জন্য প্রতিটি বাড়িতে প্রি-পেইড মিটার বসানো হয়েছিল। মিটার রিডিং নেওয়ার সুবিধার্থে অধিকাংশ মিটার গ্রাহকদের বাড়ির বাইরে স্থাপন করা হয়। কিন্তু গত ছয় মাসে যথাযথ দেখভালের অভাবে বিপুলসংখ্যক মিটার চুরি হয়েছে। ফলে সংশ্লিষ্ট পরিবারগুলোতে সুপেয় পানি সরবরাহ করা যাচ্ছে না। পৌর নির্বাহী কর্মকর্তা আরও জানান, মিটার চুরির ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একাধিক অভিযোগ দেওয়া হয়েছে।

তবে গ্রাহকরা নতুন করে মিটার কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। অন্যদিকে, পৌরসভার পক্ষ থেকেও এতসংখ্যক প্রি-পেইড মিটার বিনামূল্যে সরবরাহ করা অসম্ভব হয়ে পড়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীতে পৌর কর্তৃপক্ষ সভা করবে। উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, পৌরসভার প্রি-পেইড মিটার চুরির ঘটনায় থানায় অভিযোগ এসেছে। ইতোমধ্যে অন্তত ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী, চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল এবং পল্টন ট্র্যাজেডির বিচারের দাবিতে জামায়াতের কর্মসূচি

উল্লাপাড়ায় দুই হাজার প্রি-পেইড পানির মিটার চুরি, বিপাকে পৌরসভা

Update Time : 09:59:31 pm, Tuesday, 27 October 2026