আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি চাঁবিপ্রবি উপাচার্যের আহ্বান

  • MIT ERP
  • Update Time : 10:44:52 pm, Wednesday, 28 October 2026
  • 18

দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি চাঁবিপ্রবি উপাচার্যের আহ্বান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমান।

বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমাদের জাতির স্বার্থে গড়ে উঠতে হবে। মানসিকতার পরিবর্তন করে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে। তোমরাই আগামী দিনের কর্ণধার। উপাচার্য বলেন, স্বাধীনতাযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।

শিক্ষার্থীদের রাজনীতি করতে হবে, তবে তা হতে হবে দেশ ও মানুষের কল্যাণে। যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস প্রসঙ্গে তিনি বলেন, নিজস্ব ক্যাম্পাস না থাকাটা বাস্তবতা। শিক্ষক-শিক্ষার্থীদের প্রত্যাশা, দ্রুত নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করছেন। নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাকিল কবির নেহালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লোকমান হোসেন ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। অনুষ্ঠানে শিক্ষক, নবীন-প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল এবং পল্টন ট্র্যাজেডির বিচারের দাবিতে জামায়াতের কর্মসূচি

দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি চাঁবিপ্রবি উপাচার্যের আহ্বান

Update Time : 10:44:52 pm, Wednesday, 28 October 2026