আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

খুলনায় একদিনে পৃথক তিন ঘটনায় তিনজন গুলিবিদ্ধ, আহত দুই যুবদল নেতা

  • MIT ERP
  • Update Time : 09:29:28 pm, Tuesday, 27 October 2026
  • 13

খুলনায় একদিনে পৃথক তিন ঘটনায় তিনজন গুলিবিদ্ধ, আহত দুই যুবদল নেতা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

খুলনায় একদিনে পৃথক তিনটি ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে যুবদলের দুই নেতাও রয়েছেন। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত নগরী ও বটিয়াঘাটা উপজেলায় এসব গুলির ঘটনা ঘটে।

সর্বশেষ মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বটিয়াঘাটায় গুলিবিদ্ধ হন যুবদল নেতা ওহিদুল ইসলাম বাদল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারে গুলির ঘটনা ঘটে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হন বাদল (৪০)।

তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী। তিনি ওই এলাকার আলতাফ হাওলাদারের ছেলে। বটিয়াঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনা নগরীর নিরালা এলাকার ১৭ নম্বর সড়কে সালমান (২৩) নামে একটি সিগারেট কোম্পানির কর্মচারীকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, কী কারণে সালমানকে গুলি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এদিকে, এর আগে সোমবার দিবাগত রাত ১২টার পর বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোহেল শেখ নামে উপজেলা যুবদলের এক সদস্যকে গুলি করে দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একদিনে পৃথক তিনটি গুলির ঘটনায় নগরী ও আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ব্যথ পেয়ে নেট ছাড়লেন মুশফিক, মিরপুর টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তা

খুলনায় একদিনে পৃথক তিন ঘটনায় তিনজন গুলিবিদ্ধ, আহত দুই যুবদল নেতা

Update Time : 09:29:28 pm, Tuesday, 27 October 2026