আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

নান্দাইলে ৯০ জন অসহায় ও মেধাবী শিক্ষার্থী পেল বিনামূল্যে শিক্ষা উপকরণ

  • MIT ERP
  • Update Time : 08:35:00 pm, Tuesday, 27 October 2026
  • 13

নান্দাইলে ৯০ জন অসহায় ও মেধাবী শিক্ষার্থী পেল বিনামূল্যে শিক্ষা উপকরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে ৯০ জন অসহায় ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নান্দাইল উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, পায়জামা ও পাঞ্জাবি তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফুজ্জামান রিপনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মো.আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শামছুল হক আকন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও ফাউন্ডেশনের উপদেষ্টা এনামুল হক বাবুল, আলম ফরাজী, অধ্যক্ষ আবুল হাসান মো. এনামুল হক, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, এনামুল হক রনি, প্রভাষক এটিএম হুমায়ুন কাদির কামাল, এনায়েত করিম ভূঞা, সাংবাদিক বিল্লাল হোসেন ও এ হান্নান আল আজাদসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান হাতিয়ার। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

উল্লাপাড়ায় দুই হাজার প্রি-পেইড পানির মিটার চুরি, বিপাকে পৌরসভা

নান্দাইলে ৯০ জন অসহায় ও মেধাবী শিক্ষার্থী পেল বিনামূল্যে শিক্ষা উপকরণ

Update Time : 08:35:00 pm, Tuesday, 27 October 2026