আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান

  • MIT ERP
  • Update Time : 06:02:23 pm, Monday, 26 October 2026
  • 30

বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর এবার অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ থেকে ডাক পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আসন্ন মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন এই বাঁহাতি পেসার। গতকাল বিগ ব্যাশ খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন মোস্তাফিজ।

আজ ডি থ্রি টুর্নামেন্টের নিলামে বিসিবি সভাপতি তামিম ইকবাল নিশ্চিত করেছেন, বিগ ব্যাশে খেলার জন্য মোস্তাফিজ বোর্ডের কাছে এনওসি(অনাপত্তিপত্র) চেয়েছেন।

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা বিগ ব্যাশের নতুন আসর। একই সময়ে শুরু হবে ডমেস্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির টি-টোয়েন্টি সংস্করণও। ফলে বিগ ব্যাশে খেললে দেশের এই টুর্নামেন্টে দেখা যাবে না মোস্তাফিজকে।

ডি-থ্রি ট্রফির নিলামে মোস্তাফিজকে ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। তবে ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে পাবে শুধু ওয়ানডে সংস্করণে।

এদিকে বিগ ব্যাশের আগামী আসরে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও। গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে খেলা রিশাদ এবারও একই দলের হয়ে মাঠে নামবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান

Update Time : 06:02:23 pm, Monday, 26 October 2026