জরিমানা ছাড়াই মূল কর ও ফি দিয়ে মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরিমানা ছাড়া মূল কর ও ফি প্রদান করে সব ধরনের মোটরযানের কাগজপত্র—ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট—এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ অবস্থায়, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করতে সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিআরটিএ।






















