আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সাভার ও আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 05:51:00 pm, Monday, 26 October 2026
  • 15

সাভার ও আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা যায়, গত রাতে প্রথম অভিযানটি চালানো হয় সাভার মডেল থানার কলমা এলাকায়। সেখানে এসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ নিপা আক্তার ঢুলি (৫০) ও মো. রফিক (৪৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা এবং ইয়াবার মূল্য ৩০ হাজার টাকা। গ্রেপ্তার নিপা আক্তার ঢুলির বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে। একই রাতে দ্বিতীয় অভিযান চালানো হয় সাভার মডেল থানার উপজেলা মডেল মসজিদ এলাকায়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম ওরফে জাহাঙ্গীর (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আশুলিয়া থানার কবিরপুর এলাকায় পৃথক অভিযানে ২০ পিস ইয়াবাসহ ইমরান হোসেন (২২) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। ডিবি সূত্র জানায়, উদ্ধার করা মাদকের মোট আনুমানিক মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডাম্পিংয়ের মোটরসাইকেল ছুটিয়ে নিতে এসে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

সাভার ও আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

Update Time : 05:51:00 pm, Monday, 26 October 2026