7:04 pm, Sunday, 2 August 2026

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ৮৪৪

  • MIT ERP
  • Update Time : 05:51:27 pm, Sunday, 2 August 2026
  • 8
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ৮৪৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে রোববার (২ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ২২ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেছে। তাদের মধ্যে ৯৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৪৮ জনের মৃত্যু হয়েছে। আর শরীরে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ জন। বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৩২৫ জন। এরপর রয়েছে সিলেট বিভাগ, যেখানে ১১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগে ৯১ জন, চট্টগ্রামে ৬১ জন, বরিশালে ৪৫ জন, ময়মনসিংহে ৭১ জন, খুলনায় ৩২ জন এবং রংপুর বিভাগে ১২ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৮৩ জন, রাজশাহীতে ২৬ জন, সিলেটে ৬৩ জন, চট্টগ্রামে ২৪০ জন, বরিশালে ১৪২ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ২২ জন এবং রংপুরে ৪৫ জন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৩ জন। এর মধ্যে শনাক্ত হওয়া হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ২৯৫ জন। এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছে ১ লাখ ১২ হাজার ৬২০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ৮৪৪

Update Time : 05:51:27 pm, Sunday, 2 August 2026