7:17 pm, Sunday, 2 August 2026

যশোরে ওয়াকিটকি, হাতকড়া ও পোশাকসহ ৩ ভুয়া বিজিবি আটক

  • MIT ERP
  • Update Time : 06:06:01 pm, Sunday, 2 August 2026
  • 7
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরে ডিবি পুলিশের অভিযানে বিজিবি সদস্য পরিচয়দানকারী তিন প্রতারককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিজিবির সরকারি পোশাক, ওয়াকিটকি, হাতকড়া, দেশীয় অস্ত্র এবং তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে যশোর শহরের ষষ্ঠীতলার রবীন্দ্রনাথ রাহার বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান। আটকরা হলেন যশোরের শার্শা উপজেলার গোগা গাজীপাড়ার আবুল কাশেমের ছেলে উজ্জ্বল হোসেন (৩০), হরিশচন্দনপুর গ্রামের পূর্বপাড়ার কাশেম আলীর ছেলে আনারুল ইসলাম (৩২) এবং একই এলাকার গোলাম মোস্তফার ছেলে তোফাজ্জেল হোসেন (৩০)। রোববার (২ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় দরজা খুলে একজন নিজেকে বিজিবির সদস্য বলে পরিচয় দেন। পরে ঘরে থাকা আরও দুজনও একই পরিচয় দেন। তবে পরিচয়পত্র দেখাতে না পারা এবং তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় ডিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা স্বীকার করেন যে তারা বিজিবির সদস্য নন। পরে ঘরে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে বিজিবির এক সেট সরকারি পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি ওয়াকিটকি, একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি লোহা কাটার (গ্রাইন্ডার) মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার যন্ত্র এবং একটি নোজ প্লাস উদ্ধার করা হয়। যশোর ডিবির এসআই কামরুজ্জামান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিজিবি পরিচয়ে ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের মধ্যে উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা

যশোরে ওয়াকিটকি, হাতকড়া ও পোশাকসহ ৩ ভুয়া বিজিবি আটক

Update Time : 06:06:01 pm, Sunday, 2 August 2026