6:14 am, Sunday, 2 August 2026

আশুলিয়ায় ব্যাগে মিলল প্রেশার কুকার বোমা

  • MIT ERP
  • Update Time : 03:15:34 am, Saturday, 1 August 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাভারের আশুলিয়ায় একটি দোকানের সামনে ফেলে রাখা ব্যাগে পাওয়া গেছে প্রেশার কুকার বোমা। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দল গিয়ে সেটি নিষ্ক্রিয় করে। শুক্রবার আশুলিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়। পুলিশ জানায়, আশুলিয়ার চারাবাগ এলাকার একটি দোকানে মাস্ক পরা এক ব্যক্তি ট্রাভেল ব্যাগ রেখে চলে যান। পরে ব্যাগ খুলে স্কচটেপে মোড়ানো প্রেশার কুকার দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

আশুলিয়ায় ব্যাগে মিলল প্রেশার কুকার বোমা

Update Time : 03:15:34 am, Saturday, 1 August 2026