আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছ ১,৩১৩ জন

  • MIT ERP
  • Update Time : 12:05:32 pm, Saturday, 31 October 2026
  • 23

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছ ১,৩১৩ জন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। চলতি বছর এই শিক্ষা বোর্ডে জিপিএ-৫ লাভ করেছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

বিভাগভিত্তিক ফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। শনিবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করেন। বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় মোট অংশ নেয় ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী।

তাদের মধ্যে ৩৬ হাজার ৭২৮ জন ছেলে এবং ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪৪ হাজার ২৭২ জন। এর মধ্যে ১৫ হাজার ৮৫৭ জন ছেলে এবং ২৮ হাজার ৪১৫ জন মেয়ে। ফল বিশ্লেষণে দেখা যায়, ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ এবং মেয়েদের ৫১ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ পাসের হার ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, দুই ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। সার্বিক ফলে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ হওয়ায় পরীক্ষায় অংশ নেওয়া অর্ধেকের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, এ বছর ইংরেজি আর উচ্চতর গণিতে ফল বিপর্যয় হয়েছে। নিচের ক্লাস থেকে এই বিষয়গুলোর বেসিক পরিষ্কার না হওয়ার কারণে শিক্ষার্থীরা এ বিষয়গুলোতে খারাপ ফল করে।

এ বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ শিপন মিয়া, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু সালেহ মো. তারিক মাহমুদ, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার, মো. মাহমুদুল ইসলাম।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আন্তর্জাতিক মানের কৃষিপণ্য রপ্তানিতে সময়োপযোগী সিদ্ধান্ত গামা ইরেডিয়েশন: কৃষিমন্ত্রী

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছ ১,৩১৩ জন

Update Time : 12:05:32 pm, Saturday, 31 October 2026