আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

৪ দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

  • MIT ERP
  • Update Time : 01:26:11 pm, Friday, 30 October 2026
  • 19

৪ দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শুক্রবার রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ আয়োজনে বিকেল সাড়ে ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

গণবিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলটির নেতা আখতার হোসেন। এ ছাড়া দলের রাজনৈতিক পর্ষদের সদস্য ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও কর্মসূচিতে বক্তব্য রাখবেন। এনসিপির ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে দলটি। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে মানবাধিকার ও বাক্‌স্বাধীনতার পরিপন্থি সব আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করা। এ ছাড়া জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করে অবিলম্বে রায় কার্যকরের দাবিও জানিয়েছে এনসিপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে অনুষ্ঠিতব্য এ গণবিক্ষোভে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

৪ দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

Update Time : 01:26:11 pm, Friday, 30 October 2026