আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

  • MIT ERP
  • Update Time : 01:10:54 pm, Friday, 30 October 2026
  • 14

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টানা কয়েক দফা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমানো হয়েছে।

এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানায় বাজুস। একই দিন সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সর্বশেষ স্বর্ণের দাম বাড়িয়েছিল সংগঠনটি। বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। স্বর্ণের দাম কমানোর কারণ হিসেবে স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের মূল্য হ্রাসের কথা জানিয়েছে বাজুস।

সংগঠনটির ভাষ্য, বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই নতুন দর নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে অলঙ্কারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে। বাজুস আরও জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই। বাজুসের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ১২৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

এর মধ্যে ৬২ দফা দাম বাড়ানো হয়েছে, ৬৬ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৪ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। ওই বছর ৬৫ দফা দাম বাড়ানোর বিপরীতে ৩০ দফা কমানো হয়েছিল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

Update Time : 01:10:54 pm, Friday, 30 October 2026