আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

আগামীকাল প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

  • MIT ERP
  • Update Time : 02:02:23 pm, Friday, 30 October 2026
  • 12

আগামীকাল প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর)। এদিন সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য জানানো হবে।

সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে ফলাফল সংগ্রহের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে। প্রতিষ্ঠানগুলোকে ফলাফল সংগ্রহের জন্য eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এরপর Result কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন এবং প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে। অন্যদিকে, শিক্ষার্থীরাও একই ওয়েবসাইটের পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফলাফল সংগ্রহের সুযোগ থাকছে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

বার্তার ফরম্যাট হবে: HSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার প্রকাশ করা হবে কাঙ্ক্ষিত ফলাফল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আগামীকাল প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

Update Time : 02:02:23 pm, Friday, 30 October 2026