আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৭১তম সভা গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান সভায় সভাপতিত্ব করেন।
ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে সভায় পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পর্ষদ পরিচালক আলহাজ সেলিম রহমান, হাফেজ আলহাজ মো. এনায়েত উল্লা, আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ মো. রফিকুল ইসলামসহ নির্বাহীরা উপস্থি ছিলেন। বিজ্ঞপ্তি।





















