স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির শরীআহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা গত সোমবার রাজধানী ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সম্মানিত চেয়ারম্যান মুফতি মুহাম্মাদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী। সভায় কমিটির সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ, মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন, প্রফেসর ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মাদ তাজাম্মুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মি. রিয়াদ মাহমুদ চৌধুরী সভায় অংশগ্রহণ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম এবং শরীআহ্ সেক্রেটারিয়েট ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।





















