অল্প পানির মাছ কাব্য কবির অল্প পানির মাছ যখনই বেশি পানি পায়, কারো বারণ সে মানে না খুশিতে লাফায়। জল ছিটিয়ে ডাঙায় ওঠে করে দাপাদাপি, মাছটি ধরে মায়ের কাছে ছোটে ছেলে সাফি। মাকে বলে রান্না করো আমার ধরা মাছ, পেটটি পুরে খুশি মনে খাব দুজন আজ।
মাছ কেঁদে কয় কাটব সাঁতার লাফাব না আর, পুকুর জলে ছেড়ে দিয়ে দেখ তো একবার।






















