আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক

  • MIT ERP
  • Update Time : 10:57:01 pm, Monday, 26 October 2026
  • 16

যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোর-বেনাপোল মহাসড়কে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১১৬.৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শার্শার আফিল জুট মিলের সামনের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি দল আফিল জুট মিলের সামনে অভিযান চালায়। এ সময় জালাল উদ্দিনকে তল্লাশি করে তার শরীরে বিশেষভাবে লুকানো স্বর্ণের বারটি উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিলেন জালাল উদ্দিন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, স্বর্ণ পাচার রোধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সহজ ডটকম অডিট আপত্তির জবাব দেয়নি, তদন্ত চলছে

যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক

Update Time : 10:57:01 pm, Monday, 26 October 2026