আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন দুই অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

  • MIT ERP
  • Update Time : 04:25:03 pm, Monday, 12 October 2026
  • 13

অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন দুই অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।

এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার পর্বে অর্থনীতিই ছিল শেষ বিভাগ। এর আগে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারজয়ী দুই গবেষকের মধ্যে একজন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের রবার্ট ই হল এবং অন্যজন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মাইকেল উডফোর্ড।

তাদের পুরস্কৃত করার কারণ হিসেবে বলা হয়েছে, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার নীতিতে তারা ক্ষুদ্র অর্থনীতিভিত্তিক তাত্ত্বিক কাঠামো গড়ে তুলেছেন। একটি দেশের অর্থনীতিতে কখনো প্রবৃদ্ধি বাড়ে, আবার কখনো মন্দা দেখা দেয়। অর্থনীতির এই ওঠানামা নিয়ন্ত্রণে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি গ্রহণ করে। রবার্ট হল ও মাইকেল উডফোর্ড এমন কিছু অর্থনৈতিক মডেল তৈরি করেছেন, যা কার্যকর স্থিতিশীলতা নীতি প্রণয়নে সহায়তা করে।

তাদের গবেষণা অনুযায়ী, সঠিক সময়ে রাজস্ব ও মুদ্রানীতি প্রয়োগ করলে অর্থনীতির অতিরিক্ত উত্থান এবং মন্দার তীব্রতা কমানো সম্ভব। অর্থনৈতিক মন্দার সময় সুদের হার কমানো ও সরকারি ব্যয় বাড়ানোর মাধ্যমে চাহিদা বাড়ানো যেতে পারে। অন্যদিকে, অর্থনীতি অতিরিক্ত গতিতে বাড়তে থাকলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো বা সরকারি ব্যয় কমানোর মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।

অর্থনীতিতে এই পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘ব্যাংক অব সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক আলফ্রেড নোবেলের স্মরণে এ পুরস্কার চালু করে। আলফ্রেড নোবেল ছিলেন উনিশ শতকের সুইডিশ ব্যবসায়ী ও রসায়নবিদ। তিনি ডিনামাইট আবিষ্কার করেন এবং পাঁচটি নোবেল পুরস্কার প্রবর্তনের উদ্যোগ নেন।

তবে অর্থনীতির পুরস্কারটি মূল পাঁচটি নোবেল পুরস্কারের অন্তর্ভুক্ত নয়। এটি আলফ্রেড নোবেলের স্মরণে প্রতিষ্ঠিত একটি পৃথক পুরস্কার। প্রচলিতভাবে অন্য নোবেল পুরস্কারগুলোর সঙ্গে একই অনুষ্ঠানে এটি দেওয়া হয়। এ বছর অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ লাখ ডলার।

বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ১৫ কোটি টাকা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত

অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন দুই অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

Update Time : 04:25:03 pm, Monday, 12 October 2026