আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

গোয়ালন্দে ৯০ লাখ টাকার ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার, ট্রাক জব্দ

  • MIT ERP
  • Update Time : 05:32:27 pm, Monday, 12 October 2026
  • 34

গোয়ালন্দে ৯০ লাখ টাকার ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার, ট্রাক জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজবাড়ীর গোয়ালন্দে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঝুটবোঝাই একটি কার্গো ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা। সোমবার (১২ অক্টোবর) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), দিঘীরপাড় এলাকার মৃত কওসার আলীর ছেলে ট্রাকচালক মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী এলাকার মো. মালেক মোড়লের ছেলে ট্রাকের হেলপার মো. আরিফ হোসেন (৩২)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি ট্রাক পাটুরিয়া ফেরিঘাট হয়ে যশোরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক থামানো হয়।

এ সময় ট্রাকের চালক, হেলপার ও চালকের পেছনের বক্সে শুয়ে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তারা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের সদস্যরা তিনজনকে আটক করেন। পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ট্রাকের চালকের পেছনের বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার ওজন আনুমানিক তিন কেজি। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১২ টনের একটি টাটা কার্গো ট্রাক এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনগুলো হলো রেডমি-১২-৫জি, টেকনো কেএম৫ ও উইনস্টার ডব্লিউ৫০০এমআইডি বাটন ফোন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, বিক্রির উদ্দেশে ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ট্রাকচালক ও হেলপারের সহায়তায় যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৯(গ)/১০(গ) অনুযায়ী গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রূপালীক্যাশ ও SSLCOMMERZ-এর মধ্যে অনলাইন মার্চেন্ট পেমেন্ট সেবা চালু

গোয়ালন্দে ৯০ লাখ টাকার ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার, ট্রাক জব্দ

Update Time : 05:32:27 pm, Monday, 12 October 2026