আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

গোয়ালন্দে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশসহ ৭ জেলে আটক

  • MIT ERP
  • Update Time : 05:47:08 pm, Monday, 12 October 2026
  • 21

গোয়ালন্দে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশসহ ৭ জেলে আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদী থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। এ সময় মাছ শিকারের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।

উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা। সোমবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- ফরিদপুরের কোতোয়ালি থানার মাঝেমিয়ার ডাঙ্গি এলাকার রিপন খান (৩৫), ইকরাম মৃধা (২৪), আছরউদ্দিন মুন্সির ডাঙ্গী এলাকার শেখ আয়নাল (৫৭), তালেব খাঁর ডাঙ্গী এলাকার মিজান শেখ (২৭) ও আমিন ফকিরের ডাঙ্গী এলাকার সোবহান শেখ (৩০)।

এ ছাড়া রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার নইমুদ্দিন খাঁ পাড়া এলাকার জয় সরকার (২১) ও আব্দুর রহিম শেখ (১৯) রয়েছেন। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধে নৌ-পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী তিনটি নিয়মিত মামলা করা হয়েছে।

তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নৌ-পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোয়ালন্দে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশসহ ৭ জেলে আটক

Update Time : 05:47:08 pm, Monday, 12 October 2026