আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

গৌরীপুরে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

  • MIT ERP
  • Update Time : 05:29:37 pm, Monday, 12 October 2026
  • 14

গৌরীপুরে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের গৌরীপুরে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও কৃষিমন্ত্রী বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচিত ডিলাদের প্রকাশিত তালিকা গোপন প্রক্রিয়ায় তৈরীকৃত অভিযোগ এনে তা বাতিলের দাবি ও স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের দাবী জানানো সংবাদ সম্মেলন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন পৌর কৃষকদলের সভাপতি মো. গোলাম কাজীয়েল হাজাত শাহী মুন্সী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ডৌহাখলা ইউনিয়নে সার ডিলার হিসেবে আবেদন করেছেন তিনি। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অত্যন্ত গোপন প্রক্রিয়ায় সারের ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

কোনো প্রকার স্বচ্ছতা বজায় না রেখে এবং আবেদনকারীদের না জানিয়ে গত ২৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লটারি অনুষ্ঠিত হয়। লটারির ভিডিও দেখে তিনি জানতে পারেন যে ডৌহাখলা ইউনিয়নে লটারিতে তার নাম প্রথম উঠে এসেছিল এবং যাচাই-বাছাই প্রক্রিয়াতেও তিনি উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু রহস্যজনকভাবে চূড়ান্ত প্রকাশিত তালিকায় তার নাম বাদ দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন বা উপজেলা কৃষি বিভাগ চূড়ান্ত যাচাইকৃতদের তালিকা জনসম্মুখে প্রকাশ করেনি। আবেদনকারীদের ধারণা, চূড়ান্ত তালিকায় নাম সুপারিশের বিনিময়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সাথে ১৫ থেকে ২০ লাখ টাকার অলিখিত চুক্তির গুঞ্জন রয়েছে। এই চক্রের অবৈধ লেনদেন ও বাণিজ্যের কারণে প্রশাসন স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নির্বাচন করতে ব্যর্থ হয়েছে।

ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের দীর্ঘদিন ধরে জেল-জুলুম সহ্য করা ত্যাগী নেতাকর্মী ও প্রকৃত ব্যবসায়ীরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তা ছাড়া বর্তমানে যাদের নামে ডিলারশিপ প্রকাশ করা হয়েছে, তাদের অনেকেই বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত পরিবারের সদস্য। সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের অসদুপায় ও দুর্নীতির কারণে বর্তমান সরকার ও দলীয় প্রধান তারেক রহমানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

অনতিবিলম্বে এ স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে গঠিত ডিলার তালিকা বাতিল করে সরকারের নতুন প্রণীত “সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা” অক্ষরে অক্ষরে মেনে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত ব্যবসায়ীদের ডিলার লাইসেন্স প্রদানের জোর দাবি জানিয়েছেন তিনি।

অপরদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. রমজান হোসেন খান জুয়েলের যৌথ স্বাক্ষরে কৃষিমন্ত্রী বরাবরে সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ফ্যাসিস্ট পুনর্বাসনের লক্ষ্যে তৈরিকৃত তালিকা বাতিল চেয়ে আবেদন করেছেন।

এছাড়াও ২নং গৌরীপুর ইউনিয়নে ডিলারপ্রাপ্তির জন্য আবেদনকারী মেসার্স আরিফ এন্টারপ্রাইজ সার ডিলার নিয়োগে অনিয়ম হতে পারে মর্মে জেলা প্রশাসক ও সভাপতি জেলা সার ও বীজ মনিটরিং কমিটি ময়মনসিংহ এর নিকট ২৪ সেপ্টেম্বর একটি আগাম লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, ডিলার নিয়োগে কোন অনিয়মের বিষয় আমার জানা নেই।

ডিলার তালিকা করেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, সার ডিলার নিয়োগের বিষয়ে দল ও মন্ত্রী মহোদয় কিছুই জানেন না। আমাদেরকে অবহিত করা হয়নি। আমরা দলীয়ভাবে এই তালিকা বাতিলের দাবিতে কৃষিমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছি।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, প্রতিটি ইউনিয়ন থেকে ১৪-১৫ জন করে আবেদন করেছেন। দেওয়া হয়েছে ১ জনকে। তাই, অন্যরা সংক্ষুব্ধ হয়েছে। যাদেরকে দেওয়া হয়েছে নীতিমালা অনুযায়ী দেওয়া হয়েছে। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় কাগজপত্রাদি নিয়ে আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

গৌরীপুরে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

Update Time : 05:29:37 pm, Monday, 12 October 2026