আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

চুয়েট শিক্ষার্থীদের বাসে দফায় দফায় হামলা, আহত একাধিক

  • MIT ERP
  • Update Time : 06:23:19 pm, Monday, 12 October 2026
  • 10

চুয়েট শিক্ষার্থীদের বাসে দফায় দফায় হামলা, আহত একাধিক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ২১তম দিনে তাদের বাসে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ও বিকেলে মদুনাঘাট ও নগরের চান্দগাঁও এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তিনটি বাসে ভাঙচুর এবং একটি বাসের চালককে মারধরের অভিযোগও উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার দুপুর আড়াইটার দিকে শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাওয়া চুয়েটের শিক্ষার্থীবাহী বাস মদুনাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বাসে হামলা চালান। এতে একজন শিক্ষার্থী আহত হন। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে নগরের বহদ্দারহাট বাস টার্মিনালসংলগ্ন চান্দগাঁও এলাকায় শিক্ষার্থীদের বহনকারী বাসে আবারও হামলার ঘটনা ঘটে। এ সময় বাসের চালককেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, স্থানীয় কয়েকজন হামলাকারী চুয়েটের তিনটি বাসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এসব ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

চুয়েট শিক্ষার্থীদের বাসে দফায় দফায় হামলা, আহত একাধিক

Update Time : 06:23:19 pm, Monday, 12 October 2026