আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

জিএম কাদেরের উত্তরার বাসার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

  • MIT ERP
  • Update Time : 04:12:07 pm, Monday, 12 October 2026
  • 13

জিএম কাদেরের উত্তরার বাসার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বিচার দাবিতে তার ঢাকার উত্তরার বাসার সামনে মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে একদল বিক্ষোভকারী। সোমবার সকালে তারা এ বিক্ষোভ করে।

এদিকে, জিএম কাদের দাবি করেছেন তার বাসায় হামলা চালিয়েছে একদল যুবক।

‘স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ’–এর ব্যানারে বিক্ষোভে অংশ নেয় স্থানীয় ছাত্র-জনতা। জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি ও পতিত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে দ্রুত জাতীয় পার্টির চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা জিএম কাদেরের বাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে জিএম কাদের জানান, ৫০ থেকে ৬০ জন যুবক তার বাসার সামনে অবস্থান নিয়ে উত্তেজনামূলক স্লোগান দেয়। এক পর্যায়ে তারা বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে ও ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্প্রতি, একটি পডকাস্টে জিএম কাদের বলেন, শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়। হাসিনার জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার তাকে দেশে ফিরতে দিচ্ছে না বলেও দাবি করেন জাপা চেয়ার‍ম্যান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত

জিএম কাদেরের উত্তরার বাসার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

Update Time : 04:12:07 pm, Monday, 12 October 2026