6:36 am, Thursday, 13 August 2026

৩৭ বিলিয়ন ডলার ছাড়াল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

  • MIT ERP
  • Update Time : 06:35:49 am, Thursday, 13 August 2026
  • 0

৩৭ বিলিয়ন ডলার ছাড়াল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়েছে। মাত্র একদিনের ব্যবধানে দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (১২ আগস্ট) দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ দশমিক শূন্য ৬৬ বিলিয়ন ডলারে।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬০ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মানদণ্ডে কোনো দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিমাপের ক্ষেত্রে বিপিএম-৬ পদ্ধতিকে সবচেয়ে গ্রহণযোগ্য হিসাব হিসেবে বিবেচনা করা হয়। এর আগে গত সোমবার (১০ আগস্ট) দেশের মোট গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার। তারও আগে রোববার (৯ আগস্ট) রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। দেশের বৈদেশিক খাত ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত নানা পদক্ষেপের মধ্যেই রিজার্ভের এই ধারাবাহিক বৃদ্ধির চিত্র সামনে এসেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, আজ আসছে আনুষ্ঠানিক ঘোষণা

৩৭ বিলিয়ন ডলার ছাড়াল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Update Time : 06:35:49 am, Thursday, 13 August 2026