3:33 am, Monday, 3 August 2026

সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে; ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুষ্ঠান সম্পন্ন

  • MIT ERP
  • Update Time : 01:16:27 am, Monday, 3 August 2026
  • 4

সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে; ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুষ্ঠান সম্পন্ন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিটি ব্যাংক তাদের ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ উপলক্ষে ০২ আগস্ট, ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবে সরাসরি সম্প্রচার করা হয়। এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সিটি ব্যাংকের কনসোলিডেটেড প্রতি শেয়ারে আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ দশমিক ০১ টাকা, যা ২০২৫ সালের একই মেয়াদে ছিল ১ দশমিক ৭২ টাকা। প্রতিবেদন অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির কনসোলিডেটেড কর-পরবর্তী মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ৫২৬ দশমিক ৬৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩০১ দশমিক ১১ কোটি টাকা। আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানা দিক বিস্তারিতভাবে বর্ণনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স এ কে এম সায়েফ উল্লাহ কাউসার এবং চিফ রিস্ক অফিসার মোহাম্মদ ফিরোজ আলম। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীরা নানাবিধ প্রশ্ন উত্থাপন করেন এবং প্যানেল সেই সব প্রশ্নের যথাযথ উত্তর দেয়। উল্লেখ্য, গত কয়েক বছরে সিটি ব্যাংকের কার্যক্রম ও ক্রমোন্নতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কেড়েছে। এ আয়োজন ব্যাংকটির সঙ্গে বিনিয়োগকারীদের সম্পর্ক উন্নয়নে নিশ্চিত ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে; ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুষ্ঠান সম্পন্ন

Update Time : 01:16:27 am, Monday, 3 August 2026