গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি আমদানিকৃত পণ্যচালানে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত পোশাকসামগ্রী জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সিআইআইডি সূত্রে জানা যায়, আমদানিকারক প্রতিষ্ঠান M/S S.B Traders-এর আমদানিকৃত একটি পণ্যচালান গত ৩০ জুলাই ২০২৬ তারিখে বিল অব এন্ট্রি নং C-765485-এর আওতায় খালাসের প্রক্রিয়ায় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানটির ডেলিভারি কার্যক্রম স্থগিত করে কায়িক পরীক্ষার উদ্যোগ নেয় সিআইআইডির একটি বিশেষ টিম। পরীক্ষায় দেখা যায়, ঘোষণাপত্রে ২ হাজার ৬৯৯ পিস পণ্যের উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া যায় ৪ হাজার ৩১৯ পিস। অর্থাৎ ঘোষণার তুলনায় ১ হাজার ৬২০ পিস বা ৬০ দশমিক ০২ শতাংশ অতিরিক্ত পণ্য আমদানি করা হয়েছে। তদন্তে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘোষণাবৈষম্য ধরা পড়ে। ঘোষিত ২৯ পিস Lehenga Ordinary-এর পরিবর্তে পাওয়া যায় ৪৮ পিস, ১৩ পিস Lehenga Gorgeous-এর স্থলে ৫০ পিস, ১১২ পিস Sharee Premium-এর পরিবর্তে ১২০ পিস, ১১২ পিস Sharee Super-এর স্থলে ৮০৩ পিস এবং ১৭৯ পিস Sharee Medium-এর পরিবর্তে ৯০০ পিস। এ ছাড়া ১২৮ পিস Girls Wear Set-এর স্থলে ১৪০ পিস, ১৮ পিস Sherwani-এর পরিবর্তে ১২০ পিস এবং ৯৪ পিস T-Shirt-এর পরিবর্তে ১২৪ পিস পাওয়া যায়। অন্যদিকে ঘোষণাপত্রে উল্লেখিত ১৮৭ পিস Gown-এর পরিবর্তে পাওয়া যায় ১০০ পিস Gown এবং অতিরিক্ত ৮৭ পিস Lehenga Ordinary, যা ঘোষণার সঙ্গে স্পষ্ট অসামঞ্জস্যের প্রমাণ বহন করে। সিআইআইডি জানিয়েছে, এ অভিযানের মাধ্যমে ৩১ লাখ ৭১ হাজার ১৬৯ টাকার শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা প্রতিরোধ করা হয়েছে। একই পরিমাণ বিমোচন জরিমানা যুক্ত হলে মোট আদায়যোগ্য অর্থের পরিমাণ প্রায় ৬০ লাখ টাকায় পৌঁছায়। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিস্তারিত প্রতিবেদন কাস্টম হাউস, ঢাকা-এ পাঠানো হয়েছে। রাজস্ব সুরক্ষা ও আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ঘোষণাবহির্ভূত পণ্য আমদানি এবং শুল্ক ফাঁকির বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিআইআইডি।
11:33 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
সিআইআইডির অভিযানে ৬০ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা নস্যাৎ
-
MIT ERP
- Update Time : 09:10:49 pm, Sunday, 2 August 2026
- 10
Tag :
Popular Post
























