12:23 am, Sunday, 2 August 2026

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসী আটক

  • MIT ERP
  • Update Time : 09:38:21 pm, Saturday, 1 August 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী পরিচালিত অভিযানে এক সপ্তাহে ১৪ হাজার ১৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। এদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ তল্লাশি অভিযানের তথ্য জানিয়েছে সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৯৭ জন রয়েছেন। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনের নাগরিক, ৪৫ শতাংশ ইথিওপিয়ার নাগরিক এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ২৩ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা গোপনে সহায়তা করার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন আইন লঙ্ঘনকারী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজার ১৮৭ জন পুরুষ এবং ২ হাজার ৪৯২ জন নারী। এ ছাড়া ১৭ হাজার ৯০৩ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ৫ হাজার ৪২৪ জনের ভ্রমণ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আর ১২ হাজার ৬১৩ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, যারা সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করবে, তাদের পরিবহন করবে, আশ্রয় দেবে বা কোনো ধরনের সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্তদের নাম প্রকাশের বিধান রয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ ধরনের অপরাধ গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত এবং তা রাষ্ট্রীয় নিরাপত্তা ও বিশ্বাসের লঙ্ঘন। কোনো ধরনের আইন লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য এলাকায় ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসী আটক

Update Time : 09:38:21 pm, Saturday, 1 August 2026