6:18 am, Sunday, 2 August 2026

ভারতে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয়নি হাসিনাকে

  • MIT ERP
  • Update Time : 03:26:26 am, Saturday, 1 August 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। একই সঙ্গে তাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রযোজ্য আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় উপস্থাপিত একটি সংসদীয় কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় সরকার সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধটি বিদ্যমান আইন ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করছে। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে অনুষ্ঠিত পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারের গৃহীত পদক্ষেপসংক্রান্ত প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক কমিটির নবম প্রতিবেদনে উত্থাপিত পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ সংবলিত প্রতিবেদনটি বৃহস্পতিবার লোকসভায় উপস্থাপন করা হয়। এতে বলা হয়, আদালত শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড ঘোষণা করার পর বাংলাদেশ সরকারের প্রত্যর্পণসংক্রান্ত অনুরোধটি কমিটি আমলে নিয়েছে। পাশাপাশি বিষয়টির অগ্রগতি সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে নিয়মিত অবহিত রাখারও অনুরোধ জানানো হয়েছে। কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান দেশটির সভ্যতার আদর্শ এবং গুরুতর সংকট বা মানবিক বিপর্যয়ের মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের আলোকে বিবেচনা করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ভারত সরকার স্পষ্ট করেছে যে, শেখ হাসিনাকে ভারতীয় ভূখণ্ড থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। একই সঙ্গে ভারতের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ কাউকেই দেওয়া হবে না এবং এ ক্ষেত্রেও সেই নীতিই অনুসরণ করা হয়েছে। কমিটি সুপারিশ করেছে, সরকার যেন তার নীতিগত ও মানবিক দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখে এবং এ ধরনের পরিস্থিতি যথাযথ সংবেদনশীলতার সঙ্গে, পাশাপাশি ভারতের আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্য রেখে মোকাবিলা নিশ্চিত করে। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার ক্ষমতাচ্যুতির পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে অবনতি ঘটে। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ভারতে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয়নি হাসিনাকে

Update Time : 03:26:26 am, Saturday, 1 August 2026