4:12 am, Saturday, 1 August 2026

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও হাঁসুয়া উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 02:07:11 am, Saturday, 1 August 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও দেশীয় ধারালো অস্ত্র (হাঁসুয়া) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মুলাডুলি ইউনিয়নের প্যারিস রোড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। ওসি আশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্যারিস রোড এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। পুলিশ জানায়, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অনুসন্ধান চালানো হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় কোনো ব্যক্তি আটক হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও হাঁসুয়া উদ্ধার

Update Time : 02:07:11 am, Saturday, 1 August 2026