বান্দরবানের রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট এলাকার একটি পাহাড়ি খাদ থেকে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামের দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে যৌথ বাহিনী। গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের যৌথ অভিযানে পাহাড়ি খাদ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত জামির উদ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে এবং রোকাইয়া আক্তার ঢাকার লালবাগের পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ১০ জনের একটি পর্যটক দল ছয়টি মোটরসাইকেলে করে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা দেয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা রুমার বগালেক এলাকায় পৌঁছে একটি কটেজে ওঠেন। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে সবাই মিলে বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে দলের আটজন কটেজে ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে একটি মোটরসাইকেলে করে ভিউ পয়েন্ট অতিক্রম করে আরও সামনে চলে যান। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বগালেক আর্মি ক্যাম্পে খবর দেন। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে রাতভর তল্লাশি চালিয়ে ভিউ পয়েন্টসংলগ্ন একটি গভীর পাহাড়ি খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। রুমা থানার ওসি মানস বড়ুয়া জানান, পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি এই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত আছে।
4:12 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
বগালেকের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
-
MIT ERP
- Update Time : 01:46:20 am, Saturday, 1 August 2026
- 4
Tag :
Popular Post










