4:41 am, Friday, 31 July 2026

নায়ফা ট্রেড বিডির ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ

  • MIT ERP
  • Update Time : 03:42:17 am, Friday, 31 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার সাভারের আশুলিয়ায় ‘নায়ফা ট্রেড বিডি’ নামক প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক অর্থ (ই-মানি) ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭২ লাখ টাকা উদ্ধার করা হয় এবং বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। গ্রেপ্তার দুজন হলেন নায়ফা ট্রেড বিডির অ্যাকাউন্টস ম্যানেজার মো. আল আমিন এবং নায়ফা ট্রেড বিডি-আশুলিয়ার অ্যাকাউন্টস ম্যানেজার ইউসুফ রায়হান। এ ছাড়া জাহিদ হাসান অন্তর নামের এক ডিএসও পলাতক রয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই রাতে আল আমিন বিকাশ লেনদেনের ঢাকা ব্যাংকের হিসাব থেকে ই-মানি উত্তোলনের জন্য প্রধান কার্যালয়ের সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজারের কাছে ওটিপি চান। সরল বিশ্বাসে তা দেওয়া হলেও অফিস বন্ধের সময়ে ওটিপি চাওয়ায় কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে বিষয়টি কর্মকর্তাদের জানানো হয়। তদন্তে জানা যায়, ওটিপি ব্যবহার করে আল আমিন ঢাকা ব্যাংকের হিসাব থেকে ১ কোটি ৫ লাখ টাকার ই-মানি মাস্টার ওয়ালেটে নেন। এর মধ্যে ৬৫ লাখ টাকা ইউসুফ রায়হানের বিকাশ এসএ ওয়ালেটে পাঠানো হয়, যা বাজারে বিতরণ না করে আত্মসাৎ করা হয়। বাকি ৪০ লাখ টাকা বাজারে বিতরণ করা হয়েছিল। ঘটনার রাতে আশুলিয়ার জামগড়া ও চিত্রশাইল এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিনের কাছ থেকে ৪০ লাখ এবং ইউসুফ রায়হানের কাছ থেকে ২২ লাখ টাকাসহ মোট ৭২ লাখ টাকা উদ্ধার করা হয়। নায়ফা ট্রেড বিডির এজিএম ইফরান জানান, অভিযুক্তরা প্রতারণার মাধ্যমে বিকাশের ই-মানি তুলে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি টের পেয়ে পুলিশকে জানালে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আল আমিন জানান, জাহিদ হাসান অন্তরও এই আত্মসাতের ঘটনায় জড়িত ছিলেন। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। আশুলিয়া থানার ওসি তারিকুল ইসলাম জানান, বাকি ১ কোটি ৬৩ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

নায়ফা ট্রেড বিডির ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ

Update Time : 03:42:17 am, Friday, 31 July 2026