8:08 am, Friday, 31 July 2026

বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 05:06:13 am, Thursday, 30 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ত্রিশালে নির্মাণাধীন ভবনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রতনের ছেলে জিসান (১৮) ও ত্রিশালের বিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)। জানা যায়, ভবনের ছাদের কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর সময় বিদ্যুৎস্পর্শে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা, নিচে পড়ে গুরুতর আহত ও অতিরিক্ত রক্তক্ষরণেই তাদের মৃত্যু হয়েছে। ওসি মনসুর আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু

Update Time : 05:06:13 am, Thursday, 30 July 2026