1:46 am, Thursday, 30 July 2026

আগুনে মহেশপুরের ৭ ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতির আশঙ্কা

  • MIT ERP
  • Update Time : 12:31:46 am, Thursday, 30 July 2026
  • 1
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝিনাইদহের মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পৌর মার্কেটের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোতে থাকা ফার্নিচার, মোটরসাইকেল গ্যারেজের মালামাল এবং একটি ট্রাকসহ সব সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার কলেজ বাসস্ট্যান্ডের পাশে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশপুর ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। রাতের অন্ধকারে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান এভাবে পুড়ে ছাই হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকরা। আকস্মিক এ দুর্ঘটনায় ব্যবসায়ীরা এখন নিঃস্ব হয়ে পড়েছেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মহেশপুর পৌরসভার প্রশাসক সাজ্জাদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে দ্রুততম সময়ে সরকারি সহায়তার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দায়িত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক ‍লিটন

আগুনে মহেশপুরের ৭ ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতির আশঙ্কা

Update Time : 12:31:46 am, Thursday, 30 July 2026