আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৩%

সালথায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে ফসলি জমি

  • MIT ERP
  • Update Time : 09:37:21 pm, Monday, 2 November 2026
  • 9

সালথায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে ফসলি জমি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের সালথায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে সানাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে পাশের তিন ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে জমিতে পানি ও কাদা জমে থাকায় পেঁয়াজের বীজ রোপণ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সরেজমিনে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের ডোলভরা ফসলি মাঠে গিয়ে দেখা যায়, ড্রেজার মেশিন দিয়ে জমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সানাল নামের ওই ব্যক্তি বর্ষা মৌসুমজুড়ে একই স্থান থেকে বালু উত্তোলন করে এলাকার বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে আসছেন। এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। এ কারণে ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পান না বলে দাবি তাঁদের। ভুক্তভোগী জমির মালিকেরা বলেন, জমিতে বছরে তিন মৌসুমে তিনটি ফসল উৎপাদিত হয়। কিন্তু ফসলি জমি কেটে বালু উত্তোলনের কারণে পাশের জমিতে ভাঙন দেখা দিয়েছে। বর্তমানে পেঁয়াজের বীজ রোপণের মৌসুম।

অথচ বালু উত্তোলনের কারণে পুরো মাঠে পানি ও কাদা জমে থাকায় জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে। এতে পেঁয়াজের বীজ রোপণেও বিলম্ব হচ্ছে। তারা দ্রুত বালু উত্তোলন বন্ধ করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে সানাল ক্ষিপ্ত হয়ে বলেন, ছবি-টবি তুলে, ভিডিও করে নিয়ে যান। যা করার করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনারা ওই জায়গার বিস্তারিত তথ্য দেন। আমি আইনগত ব্যবস্থা নেব।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান

সালথায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে ফসলি জমি

Update Time : 09:37:21 pm, Monday, 2 November 2026