আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেকের মেয়াদ আবারও বাড়াল কর্তৃপক্ষ

  • MIT ERP
  • Update Time : 10:26:32 pm, Monday, 2 November 2026
  • 25

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেকের মেয়াদ আবারও বাড়াল কর্তৃপক্ষ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় সাইফ পাওয়ারটেকের মেয়াদ আবারও বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ। নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় প্রতিষ্ঠানটিকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

গত রোববার (১ নভেম্বর) বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের জারি করা এক অফিস আদেশে মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হয়। সাইফ পাওয়ারটেকের আগের চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ না হওয়ায় প্রতিষ্ঠানটিকে আরও তিন সপ্তাহ কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সিসিটির কার্যক্রম যাতে বন্ধ না হয় এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে, সে জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্ধিত মেয়াদ শেষে টার্মিনালটি নতুন কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনো বিবেচনাধীন। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা জানানো হবে। প্রায় ২০ বছর ধরে সাইফ পাওয়ারটেক সিসিটি পরিচালনা করে আসছে। নতুন পরিচালনব্যবস্থা চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সাময়িকভাবে এ দায়িত্ব পালন করবে। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও জেনারেল কার্গো বার্থের (জিসিবি) মাঝখানে অবস্থিত সিসিটি চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল।

২০২৫ সালে বন্দরের মোট কনটেইনারের প্রায় ১৬ শতাংশ এ টার্মিনালের মাধ্যমে ওঠানামা করা হয়েছে। এখানে একসঙ্গে দুটি জাহাজ ভেড়ানোর ব্যবস্থা রয়েছে। তবে বন্দরসংশ্লিষ্ট সূত্র জানায়, টার্মিনালটিতে থাকা চারটি গ্যান্ট্রি ক্রেন বেশ পুরোনো হয়ে গেছে। দীর্ঘদিন ব্যবহারের ফলে সেগুলোর কার্যক্ষমতা কমেছে, যার প্রভাব পড়েছে কনটেইনার ওঠানামার গতিতে।

আগে এ টার্মিনালে বছরে প্রায় পাঁচ লাখ কনটেইনার ওঠানামা করা হলেও বর্তমানে তা কমে সাড়ে তিন লাখ থেকে চার লাখে দাঁড়িয়েছে। চলতি বছর এ সংখ্যা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সৌরবিদ্যুৎ উৎপাদন ও আমদানিতে বড় শুল্ক ছাড় দিল এনবিআর

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেকের মেয়াদ আবারও বাড়াল কর্তৃপক্ষ

Update Time : 10:26:32 pm, Monday, 2 November 2026